spot_img

বিএনপি টিকা না নিতে বলেনি, টিকা নিয়ে দূর্নীতির কথা বলেছেন : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা টিকা নিব না এটা কখনো বলিনি। টিকা নিয়ে দূর্নীতির কথা বলেছি।

সদ্য অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার কারণে সিঙ্গাপুরে অবস্থান করায় নজরুল ইসলাম খান এ সংবাদ সম্মেলন করেন।

বিএনপি কি করোনার টিকা নিবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা টিকা নিব না এটা কখনো বলিনি। টিকা নিয়ে দূর্নীতির কথা বলেছি। যার যখন সময় হবে তখন টিকা নেবে। আর এটা তো কেউ দান করতেছেনা। রাষ্ট্রের দায়িত্ব জনগণকে সার্ভিস দেয়া। এটা একটা প্রসেসিং।

এসময় বিএনপির এই নীতিনির্ধারক জানান,‘স্থায়ী কমিটির সভায় এনএসআইয়ের পক্ষ থেকে বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের জন্য যে ফরম পুরনের উদ্যোগ নেয়া হয়েছে। তাকে রাজনৈতিক অসত উদ্দেশ্য পুরণের প্রয়াস বলে চিহ্নিত করে ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থি এমন ততপরতা বন্ধ করার দাবি জানানো হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক দলের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ মৌলিক অধিকার পরিপন্থি উল্লেখ করে এই ধরনের উদ্যোগ বন্ধের দাবিও জানিয়েছে বিএনপি।

গত ৬ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসার জন্য অবস্থারত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে বৈঠকে যুক্ত হন।

আল জাজিরার প্রতিবেদন নিয়ে উৎকণ্ঠা জানিয়ে স্থায়ী কমিটির বৈঠকে একটি সিদ্ধান্ত হয় জানিয়ে তিনি বলেন, ‘স্থায়ী কমিটির সভায় আল-জাজিরা টেলিভিশসের দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত রিপোর্ট সম্পর্কে জনমনে উত্থাপিত অনিবার্য উৎকণ্ঠা অবসানের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রকাশের যে দাবি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিলো। কিন্তু এখনো না জানানোর নিন্দা জানিয়ে শিগগিরই দলের পক্ষ থেকে এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সংবাদ ব্রিফিং অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।‘

spot_img
spot_img
spot_img

সর্বশেষ