মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নির্বাচনী প্রচারণা শেষে রাতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শেষ করে রাতে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণে তিনি মোট ৮টি জায়গায় জনসভা করেন। লালবাগ কেল্লা জনসভা শেষ করে রাত ১১টার দিকে তিনি কবর জিয়ারত করেন।

ঢাকা মহানগরে দু’ দিনের পথসভার শেষ দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মহানগরের ৮টি জায়গায় পথসভা করার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন। এর আগের দিন রোববার তিনি ৭টি জায়গায় পথসভা করেছেন।

সোমবারের কর্মসূচিতে তিনি তার নিজ ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ, ঢাকা-১০ কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ বাসাবো তরুণ সঙ্ঘ মাঠ, ঢাকা-৫ যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ঢাকা-৪ জুরাইন দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ ধুপখোলা মাঠ, ঢাকা-৭ লালবাগ বালুর মাঠ (সাবেক আজাদ মাঠ) এলাকায় পথসভা করেন।

সিলেটে হযরত শাহজালাল রহ:-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জনসভা ও পথসভার কর্মসূচি শুরু করেন তারেক রহমান। গত ২১ জানুয়ারি রাতে সিলেটে মাজার জিয়ারতের পরপরই তিনি এ কর্মসূচির সূচনা করেন। এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিভাগ ও আশপাশের জেলায় জনসভা ও পথসভা করেন। কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ দু’ দিনের পথসভা অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ