আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আমির ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট ভোটকেন্দ্রে ভোট দেবেন। সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এ ছাড়া ইসলামী আন্দলনের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ খুলনার রূপসা উপজেলার কে বি এম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রাজধানীর রামপুরা একরামুন্নেসা হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।
অন্যদিকে, দলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনের প্রার্থী শাহ ইফতেখার তারিক খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় সানরাইজ কিন্ডারগার্ডেন ভোটকেন্দ্রে ভোট দেবেন।











