মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জমিয়তের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দিবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক ববৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দিবেন। সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা বানিয়াচংয়ে ভোট দিবেন। সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক)আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ গ্রাম অষ্টগ্রামে ভোট সেন্টারে ভোট দিবেন।

এতে বলা হয়, দলের মহাসচিব ও নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের বিএনপি -জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ গ্রামের ভোটকেন্দ্রে ভোট দিবেন। যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি -জমিয়ত মনোনীত প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী নিজ এলাকা নারায়ণগঞ্জ মুসলিমনগর ভোটকেন্দ্রে ভোট দিবেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ঢাকার মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুল সেন্টারে ভোট দিবেন।

বিবৃতিতে আরও বলা হয়, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই পয়েন্ট প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিবেন। দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ