spot_img

ঢাকা আলিয়া মাদরাসার জায়গা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের

রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই আলিয়ার জায়গায় মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন স্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, ঐতিহ্যবাহী সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার ছাত্রাবাস আল্লামা কাশগরী (রহ.) হল দখল করে সম্প্রতি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাদরাসার ১০ হাজার ছাত্রের মধ্যে মাত্র ৩৫০ জন ছাত্রের আবাসনের ব্যবস্থা একমাত্র এই হলে রয়েছে। আবাসন বৃদ্ধির উদ্যোগ না নিয়ে মাদরাসার জায়গায় অন্য প্রতিষ্ঠানের জন্য ভবন নির্মাণ ছাত্রদের প্রতি বৈষম্য ছাড়া আর কিছুই নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

নেতৃদ্বয় বলেন, অবিলম্বে প্রাচীন এ বিদ্যাপিঠের ঐতিহ্য রক্ষার্থে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি মাদরাসার ছাত্রদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ