spot_img
spot_img

আলোচনার কিছু বাকি নেই; দাবি না মানলে হামলা চলবে: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক প্রমাণ করছে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়ার আর কিছুই বাকি নেই। রাশিয়ার দাবি না মেটানো পর্যন্ত দেশটিতে হামলা চলবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আন্তালিয়ায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলুর মধ্যস্থতায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সের্গেই ল্যাভরভ বলেন, আমরা অন্য কোনো দেশে আক্রমণের পরিকল্পনা করিনি এবং ইউক্রেনেও আমরা আক্রমণ করিনি, আমরা সেখানে শুধু কিছু বিষয়ের সমাধান করছি। ইউক্রেনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে তা ‘রুশ ফেডারেশনের জন্য সরাসরি হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, পশ্চিমা শক্তি ইউক্রেনের অস্ত্র সরবরাহের মাধ্যমে বিপজ্জনক আচরণ করছে। যার ফলে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যারা ইউক্রেনে অস্ত্র, পেশাদার সৈন্য পাঠাচ্ছে, তারাই তাদের কাজের জন্য দায়ী থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ