আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি নিজেদের দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে।
সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি এ কথা বলেন।
সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি দখলে নেওয়ার কথা ভাবছে এবং সেখানে তারা অনেক কিছুই করতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
তবে ১০ দিন আগে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
ইরান এখন পর্যন্ত প্রণালিটি বন্ধ করে দেয়নি। তবে দেশটি হুমকি দিয়েছে, আমেরিকা বা ইসরাইলের কোনো তেলের ট্যাংকার যদি এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে সেটিতে তারা হামলা চালাবে।










