spot_img

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

লেবানন সীমান্তের কাছে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় অন্তত আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

আহতদের মধ্যে রয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর জাতীয়তাবাদী নেতা বেজালেল স্মতরিচের ছেলে বেনিয়া হেবরন। হামলায় তার লিভার বা যকৃৎ (কলিজা) গুরুতরভাবে আহত হয়েছে। তবে চিকিৎসকদের তৎপরতায় তিনি এখনও বেঁচে আছেন।

বেজালেল স্মতরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, গত ৬ মার্চ লেবানন সীমান্তের কাছে মর্টার শেল নিক্ষেপের সময় তার ছেলের পিঠ ও পেটে বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল ঢুকে যায়। এই শার্পনেল লিভারের বড় রক্তনালির দেয়ালে আটকে থাকার কারণে বেনিয়ার জীবন বাঁচে। তিনি আরও জানান, যদি সেই রক্তনালি ক্ষতিগ্রস্ত হতো, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

হামলার পরে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং লেবানন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ