spot_img

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছু্টা উন্নতি হয়েছে। তবে এখনো তিনি আইসিইউতেই অক্সিজেন সাপোর্টে আছেন।

শনিবার (১০ এপ্রিল) রিজভীর স্ত্রী আরজুমান আরা গণমাধ্যমকে এ তথ্য জানান ।

রিজভীর স্ত্রী বলেন, রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন। ইতোমধ্যে পাঁচ বার তার করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি বলেন, রিজভী আহমেদের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৫%, ওঠা-নামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে।

গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ