spot_img

সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাবেন ফখরুল

ঈদের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় এই ভার্চুয়াল বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১১টার দিকে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে নতুন কর্মসূচি প্রণয়ন ছাড়াও নির্বাচন ও আন্দোলন ইস্যূতে আলোচনা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, স্থায়ী কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। মহাসচিব যৌথ সভা করবেন। তারপর সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ