শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

”ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে ইউক্রেনকে কয়েক দশক অপেক্ষা করতে হবে”

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেনকে যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হয় তাহলে আরও কয়েক দশক অপেক্ষা করতে হতে পারে। ইইউ’র বর্তমানে যে প্রটোকল রয়েছে তাতেই এই দীর্ঘ সময় লাগবে।

সোমবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। খবর বিবিসির।

তবে তিনি ইউক্রেনকে আশ্বস্ত করে জানিয়েছেন, ইউক্রেন তাদের কষ্ট ও সাহসিকতার জন্য এমনিতেই ইউরোপিয়ান পরিবারের সদস্য হয়ে গেছে।

এদিকে সোমবারই জার্মানি সফর করেন ম্যাক্রন। এটি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ম্যাক্রনের প্রথম জার্মানি সফর। সেখানে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাৎ করেন।

জার্মানিতেও ইউরোপের নিরাপত্তা এবং ইউক্রেন ইস্যুর উপরে গুরুত্ব দেন ম্যাক্রন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, জার্মানি ও ফ্রান্স মিলে ইউরোপকে আরো শক্তিশালী করবে। প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দুই দেশ হাত মিলিয়ে চলবে। রাশিয়া ইউক্রেনে যে হামলা করেছে, আমাদের সকলের উপর তার প্রবল প্রভাব পড়বে। ইউক্রেনকে রক্ষা করার জন্য ইউরোপকে এক হয়ে চেষ্টা করতে হবে।

ম্যাক্রন আরও বলেন, ইউরোপের দেশগুলি এক হয়ে ইউক্রেনকে সমর্থন করবে এবং রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করবে। আলোচনায় দুই নেতাই রাশিয়ার তেল ও গ্যাসের উপর থেকে নির্ভরতা কমাবার পক্ষে মত দিয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img