spot_img

আদালত চত্বর থেকে এবার পিটিআই-এর মহাসচিব গ্রেফতার

আদালত চত্বর থেকে এবার গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মহাসচিব আসাদ উমর। বুধবার (১০ মে) জ্যেষ্ঠ এই নেতাকে ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১০ মে) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ।

দ্য ডন বলছে, ইমরানের দল পিটিআইয়ের সাধারণ সম্পাদক আসাদ উমরকে ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফয়সাল চৌধুরী। এই আইনজীবী বলেছেন, আদালতের মূল প্রবেশদ্বার থেকে আসাদ উমরকে নিয়ে যাওয়া হয়েছে।

তবে পিটিআইয়ের জ্যেষ্ঠ এই নেতাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে পৃথক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের একদিন পর দলের মহাসচিব আসাদ উমরকে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ