spot_img

৮ দিনের রিমান্ডে ইমরান খান

পাকিস্তানেরর সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তার ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)।

মঙ্গলবার (৯ মে) ইমরান খানকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে হেফাজতে নেয় রেঞ্জার্স সদস্যরা।

আজ বুধবার (১০ মে) তাকে গ্রেফতারের পর দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।

এদিকে, ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ জোরালো হচ্ছে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারে সহিংসতায় ৪ জন নিহত ও বহু আহতের খবর পাওয়া গেছে।

সূত্র : জিও টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ