spot_img
spot_img

ইরানি জাতি কখনও শত্রুদের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান

আলোচনা চালিয়ে যাওয়া আত্মসমর্পণ নয়, বরং ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষার অংশ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পেজেশকিয়ান বলেন, ইরানি জাতি কখনও শত্রুদের কাছে নতি স্বীকার করবে না। সংলাপ বা আলোচনার কোনো বিষয়কে আত্মসমর্পণ কিংবা অবস্থান থেকে সরে আসা হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়।

রোববার (১০ মে) ইরানের ক্ষয়ক্ষতি পুনর্গঠন বিষয়ক টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, বিশেষ করে আবাসিক ইউনিটগুলো দ্রুত পুনর্নির্মাণ করা প্রয়োজন। পুনর্গঠন ও ক্ষতিপূরণ কার্যক্রমের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানসিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাকে তার প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সর্বোচ্চ সমন্বয়, গতি ও ঐক্যের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সব নির্বাহী সংস্থাকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমেরিকা-ইসরাইলের হামলার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির ব্যাপকতার কারণে ইরানে এখনও ব্যাপক জনসম্পৃক্ততা এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। এই কঠিন সময় সফলভাবে অতিক্রম করতে সমাজের সব স্তরকে একযোগে কাজ করতে হবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ