spot_img

আওয়ামী লীগ নেতার মেয়েকে নিয়ে উধাও ছাত্রলীগ সভাপতি

রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় আওয়ামী লীগ সভাপতির মেয়েকে নিয়ে উধাও হয়েছে ছাত্রলীগের সভাপতি। এই নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে, মেয়ের সন্ধান চেয়ে বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (৯ জুন) বিকালে ভেগে যাওয়া মেয়ের বাবা, মেয়েকে উদ্ধারে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি বিষয়টি নিশ্চিত করে বলেন, বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেনের সাথে একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে গত মঙ্গলবার রাতে তারা দুইজন পালিয়ে যায়। পরে মেয়ের সন্ধান চেয়ে ওই মেয়ের বাবা গত বুধবার (৯ জুন) বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পুলিশ নিখোঁজ ওই মেয়েকে উদ্ধারের চেষ্টা করছে। দেলোয়ার হোসেন ইউপি এলাকার আবদুস সোবহানের ছেলে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ