spot_img

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শামীম উজ জামান

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এস এম শামীম উজ জামান।

বৃহস্পতিবার (১০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি তার কর্মকালে সেনাবাহিনীর কমান্ড পর্যায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

শামীম উজ জামান ডিফেন্স স্টাডিজ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে মিলিটারি সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ