spot_img
spot_img

পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্যই নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে: মাওলানা ইউসুফী

পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্যই নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, ৯২ ভাগ মুসলমানের দেশে কোন পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা ড. ইউনূস পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্যই নারী বিষয়ক কমিশন গঠন করেছেন। এদেশের তৌহিদী জনতা এটা বাস্তবায়ন হতে দিবে না।

আজ মঙ্গলবার (১০ জুন) ছাত্র জমিয়ত হবিগঞ্জ জেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউসুফী বলেন, যাদের সৎ সাহস আছে, তারাই ইসলামী রাজনীতি করতে পারবে। যারা সৎ সাহস নিয়ে কাজ করে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ আসবে, ইনশাআল্লাহ।

মাওলানা ইউসুফী আরও বলেন, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের কল্যাণ তত বেশি হবে। তাই দেশের স্বার্থে জনগণের কল্যাণে দ্রুত নির্বাচন দিতে হবে।

ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলার সভাপতি ওয়াসিক বিল্লাহ হিব্বানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জমিয়ত হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মাসরুরুল হক, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ