spot_img
spot_img

আল-আকসার ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা

আল-আকসা মসজিদ থেকে নিরাপত্তার অজুহাতে ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা করছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই প্রচেষ্টার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ঐতিহাসিক এই স্থান রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

হামাস বলছে, ইসরাইল আল-আকসা মসজিদ চত্বরের ঐতিহাসিক নিদর্শনগুলোকে লক্ষ্যবস্তু করছে। এর সবশেষ উদাহরণ হলো মসজিদ চত্বরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত মুসার গম্বুজ।

সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরাইলের এই পদক্ষেপ উত্তেজনা আরও বাড়াবে।

হামাস আরও জানিয়েছে, ইসরাইলি সরকারের চাপিয়ে দেওয়া এই ‘ইহুদীকরণ’ প্রচেষ্টা ফিলিস্তিনিরা মেনে নেবে না।

আরব ও মুসলিম দেশগুলোকে আল-আকসার বিরুদ্ধে এই লঙ্ঘন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ