spot_img
spot_img

করোনায় গত ১০ দিনে ৭১১ পুলিশ সদস্য আক্রান্ত; মৃত্যু ১০০

দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে পুলিশ বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যাও। এরপরেও থেমে নেই অসহায় মানুষদের খাবার বিরতনসহ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ১০ জুলাইপর্যন্ত ১০ দিনে ৭১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন পুলিশ ও ১ জন র‌্যাব সদস্যসহ মোট ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জন পুলিশ ও ৬ জন র‌্যাব সদস্য মারা গেছেন।

শনিবার পুলিশসদর দফতর থেকে জানানো হয়, এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮১৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৯ হাজার ৯০৫ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৯১৪ জন র‌্যাব সদস্য রয়েছেন। এখন পর্যন্ত ১৮ হাজার ৬৩৭ জন পুলিশ ও ২ হাজার ৮২০ জন র‌্যাব সদস্যসহ মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৭ জন।পুলিশ সদর দফতর আরও জানায়, বর্তমানে ১ হাজার ১৭৪ জন পুলিশ ও ৮৮ জন র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত র‌্যাব ও পুলিশ বাহিনী ৯৯ হাজার ৮০৭ জন সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ