spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৮৭৭২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৮৫ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের।

শনিবার (১০ জুলাই) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬ হাজার ১৮৯ জন। এছাড়াও দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৩১৫।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ