spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৮১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২০০ জনে। একই সময়ে ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

রোববার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।

গত ২৪ ঘণ্টায় চার হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৫৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ