শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজত ইসলাম

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজত ইসলাম ঢাকা মহানগরী।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হবে।

হেফাজত ইসলামের পল্টন জোনের সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি বলে মনে করছে হেফাজত ইসলাম বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশী এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা।

তিনি বলেন, এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

হেফাজত ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সকল ঈমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন নাগরিকদেরকে দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ