spot_img
spot_img

ব্রহ্মপুত্র নদের ওপর চীনের বাঁধ হবে ভারতের জন্য বোমার মতোই ভয়ঙ্কর : অরুণাচল মুখ্যমন্ত্রী

তিব্বত, ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ প্রকল্প শুরু করেছে চীন। তবে প্রকল্প শেষ হলে এই বাঁধ ভারতের অরুণাচল রাজ্যের জন্য বোমার মতো ভয়ঙ্কর হয়ে উঠবে বলে সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু।

বুধবার (৯ জুলাই) ভারতীয় বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআিই)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন অরুণাচলের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “ওই বাঁধ ভারতের জন্য বোমার মতোই ভয়ঙ্কর এবং ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চেয়েও বেশি কিছু। চীনের এই প্রকল্প শেষ হলে তা আমাদের জীবন-জীবিকার অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।”

মুখ্যমন্ত্রী বলেন, হিমালয়ের কৈলাস পর্বতের মানস সরোবর থেকে উৎপত্তি ব্রহ্মপুত্র নদের। এই কৈলাস পর্বতের অবস্থান বর্তমান চীনের স্বায়ত্বশাসিত প্রদেশ তিব্বতে। মানস সরোবার থেকে উদ্ভূত হওয়ার পর তিব্বতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতের অরুণাচল রাজ্য, আসাম এবং তারও পরে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে ব্রহ্মপুত্র। তিব্বতে এবং চীনে এই নদের নাম ইয়ারলুঙ্ক সাংপো, অরুণাচলে নাম সিয়াং, আসামে প্রবেশের পর নদের নাম হয়েছে ব্রহ্মপুত্র।

সাক্ষাৎকারে অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেন, “সমস্যা হলো, চীন আন্তর্জাতিক পানিচুক্তিতে স্বাক্ষর করেনি। এ কারণেই চীনকে বিশ্বাস করা যায় না। কেউই জানে না যে তারা কী করতে পারে।”

সূত্র : এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ