spot_img
spot_img

কাতারে আজ থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তান নিয়ে তিন দিনের বৈঠক

কাতারের রাজধানী দোহায় আজ থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তিন দিনের বৈঠক।

রাশিয়ান গণমাধ্যম জানায়, আফগানিস্তান নিয়ে দোহা বৈঠক শুরু হচ্ছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকের উদ্দেশ্য সহিংসতা কমানো এবং আলোচনা পুনরায় শুরু করা।

বৈঠকে আফগান সরকারের নির্বাহী প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ এবং আফগান তালেবানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সূত্র : জিয়ো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ