ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদার বাহিনীর কবর থেকে যে কোন মূল্যে পবিত্র আল আকসা মসজিদ ও তার ইসলামি ইতিহাসের পরিচয় রক্ষা করবে ফিলিস্তিনিরা।
মঙ্গলবার (৮ই আগস্ট) এমনটিই জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাস জানিয়েছে, পবিত্র আল আকসা মসজিদ জুড়ে ইসরাইলের দখলদারিত্ব নীতিমালা ফিলিস্তিনসহ পুরো মুসলিম বিশ্বের জনগণকে উস্কানি দেয়।
সাম্প্রতিক সময়গুলোতে হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারীকে মসজিদ আল আকসায় প্রবেশ করতে দেখা গেছে। এসময় তারা মসজিদ প্রাঙ্গনে ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করেছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
এবিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, “এটি আমাদের পবিত্র মসজিদ ও তার পরিচয়ের বিরুদ্ধে ইসরাইলের একটি ধর্মীয় যুদ্ধের নতুন কৌশল।”
তিনি জোর দিয়ে বলেন, আল আকসা মুসলিমদের জন্য একটি ‘রেড লাইন’ (চুড়ান্ত পরিসীমা)। দীর্ঘকালীন সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ এটি প্রমাণ করেছে যে জেরুসালেম ও আল আকসা মসজিদ রক্ষায় ফিলিস্তিনিরা সক্ষম ও দৃঢ়প্রতিজ্ঞ।
সূত্র: মিডল ইস্ট মনিটর











