spot_img
spot_img

সিরাজুদ্দিন হক্কানীকে আমেরিকার কালো তালিকা থেকে বাদ দিতে বলল তালেবান

আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, হক্কানী নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হক্কানীকে আমেরিকার কালো তালিকা থেকে বাদ দিতে বিবৃতি দিয়েছে তালেবান।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিবৃতিতে তালেবান এই আহ্বান করেন।

বিবৃতিতে তালেবান বলেন, হক্কানী নেটওয়ার্ক আলাদা কোনো পরিচয় বহন করে না। তারা ইসলামি আমিরাত আফগানিস্তানের অংশ। তাই দোহায় করা শান্তিচুক্তি অনুযায়ী তাদেরকে কালো তালিকা থেকে সরাতে হবে। অন্যথায় তা চুক্তি ভঙ্গের শামিল যা আফগানিস্তান এবং আমেরিকা উভয়ের জন্যই ক্ষতিকর।

আমেরিকার বিরুদ্ধে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে তালেবানের সহযোগী হিসেবে কাজ করেছে আফগানিস্তানের অন্যতম যুদ্ধবাজ সংগঠন হক্কানী নেটওয়ার্ক।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবান কর্তৃক ঘোষিত মন্ত্রিসভায় হক্কানী নেটওয়ার্কের কয়েকজন উচ্চপদস্থ নেতা রয়েছেন। এদের মধ্যে অনেকে আমেরিকার আইন মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’ এর কালো তালিকায় রয়েছেন।

বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানী এফবিআই এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন। তারা সিরাজুদ্দিন হক্কানীর মাথার দাম ধরেছে ১০ মিলিয়ন ইউএস ডলার।

তালেবানের ঘোষিত মন্ত্রিসভায় হক্কানীর নাম আসার পর এ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ