spot_img
spot_img

দোহা থেকে কাবুলে ফিরলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী মোল্লা স্তানিকজাই

আফগান সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই দোহা থেকে রাজধানী কাবুলে ফিরেছেন।

সোমবার (৮ নভেম্বর) রাজধানী কাবুলে প্রবেশ করেছে বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন, গণমাধ্যম অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ জালাল।

তিনি বলেন, তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই প্রথম মোল্লা স্তানিকজাই কাবুলে প্রবেশ করলেন।

এর আগে স্তানিকজাই তালেবানের আলোচক প্রতিনিধিদলের প্রধান এবং কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ