spot_img
spot_img

তাজিকিস্তান ছাড়তে হচ্ছে আফগান থেকে পালানো পাইলটদের

দীর্ঘ ২০ বছর রক্তক্ষয়ী যুদ্ধে আমেরিকাকে পরাজিত করে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর যেসব আফগান সেনারা তাজিকিস্তানে পালিয়ে গিয়েছিল তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, তাজিকিস্তান থেকে সরিয়ে নিয়ে তাদের তৃতীয় কোনো দেশে রাখা হবে। সেখান থেকে চূড়ান্ত গন্তব্য হিসেবে স্থায়ীভাবে বসবাস করার জন্য আমেরিকা নিয়ে যাওয়ার কথা রয়েছে।

তালেবান ক্ষমতায় আসার পর তাজিকিস্তানে পালিয়ে যায় আফগানিস্তানের কয়েকশ পাইলট। প্রায় তিন মাস প্রতিবেশী দেশটিতে আটকে থাকার পর অবশেষে দেশটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

সূত্র: রয়টার্স।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ