পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম-এমপি বলেছেন, বহির্বিশ্বে যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন ঠিকাদাররা কাজ করতে চাচ্ছে না। এখন বেশি দামে কাজ দিলে মিডিয়া ও দুদক বলবে, পানি উন্নয়ন বোর্ড দুর্নীতি করেছে। আসলেতো দুর্নীতি হয়নি, রাতারাতি কোন কিছু সম্ভব না, বাঁধের কাজের জন্য অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে স্থানীয় ফলকন বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। মেঘনা ভাঙনে নি:স্ব মানুষের মুখে হাসি ফুটাতে দ্রুত তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শেষ করতে হবে। এজন্য নদী পাড়ের মানুষের কাছে প্রয়োজনে বার বার যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।











