বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য ভর্তুকি দিয়ে হলেও জনগণের নাগালের ভিতরে রাখুন।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা উদ্যোগে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে মাওলানা জালালুদ্দীন বলেন, মাওলানা মামুনুল হকসহ সকল ওলামায়ে কেরাম মুক্তি দিন।
জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রহিম, কুমিল্লা পূর্ব জেলা সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, চাঁদপুর জেলা সহসভাপতি মাওলানা আব্দুল বাকী, মাওলানা মাহমুদুল্লাহ খান, মাওলানা আবু বকর সিদ্দিকী, মাওলানা ইদ্রিস, মাওলানা আবুল বাশার প্রমুখ।










