spot_img

কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না : এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। যড়যন্ত্র হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই এ উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এবং অসহায়দের মাঝে ৪ শ’ বান্ডিল ঢেউ টিন ও ১২ লাখ টাকা সহায়তা প্রদানকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, এদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিএনপি যতই সমাবেশের নামে জনগণকে বিভ্রান্ত করুক কোনো লাভ হবে না, জনগণ বিএনপি’র দুঃশাসনের কথা ভুলে নাই।

তিনি বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার কথা ভুলে নাই। ক্ষমতায় থাকতে অর্থ পাচারের কথা ভুলে নাই। হাওয়া ভবনের কথা ভুলে নাই। অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন গণধিকৃত বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ