spot_img

ঋণের আশ্বাস পেয়ে ডুগডুগি বাজাচ্ছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার আশ্বাসে খুশিতে সরকার এখন ডুগডুগি বাজাচ্ছে। দুর্নীতির মাধ্যমে রিজার্ভ ফাঁকা করে এখন আইএমএফ-এর ঋণ নিয়ে সরকার জনগণকে আবারও ঋণের মধ্যে ফেলছে। এর আগে বলেছিলেন আইএমএফের ঋণ লাগবে না, এখন কেন সরকার আইএমএফের ঋণ নিচ্ছে? কারণ, দুর্নীতি করে রিজার্ভ ফাঁকা করে ফেলেছে। আইএমএফের ঋণ শোধ করবেন কীভাবে? এখন আরেকটা ঋণের মধ্যে ফেলছেন জনগণকে। আওয়ামী লীগ সরকার আসার পর জনগণের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, টাকা পাচার করে বিদেশে ব্যবসা করার হিড়িক পড়েছে। একটি দেশে বাংলাদেশিদের বিনিয়োগের হিড়িক পড়েছে। সেখানকার শেয়ার ব্যবসাসহ নানান জায়গায় বিনিয়োগ করছে বাংলাদেশিরা।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৪ বছরে বিরোধী দল দমনে সরকার গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ক্ষমতাসীনদের হাতিয়ার হচ্ছে মামলা দেওয়া। পুরনো যেসব মামলা ছিল, সেগুলো সচল করা হচ্ছে। ১৪ বছর ধরে একই খেলা চলছে। মামলা দিয়ে দমানো যাবে না। গণসমাবেশে বাধা দেওয়া হচ্ছে। তারা জানে না প্রতিটি ফ্যাসিবাদের পতন হয়েছে গণআন্দোলনের মাধ্যমে। নূর আলমদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ