কেরেম শালোম বা কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে আরও ১৬ ফিলিস্তিনি বন্দিকে গাজ্জা উপত্যকায় মুক্তি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রোববার (১৯ জুলাই) ১৬ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) দলগুলো মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজ্জা থেকে আটক বহু ফিলিস্তিনির সম্পর্কে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। একই সঙ্গে তাদের আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বা যোগাযোগের সুযোগও দেয়নি দেশটি।
ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৫০ শিশু ও ৭৩ নারীসহ ৯ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন। সেখানে তারা নির্যাতন, অনাহার ও চিকিৎসায় অবহেলার শিকার হচ্ছেন।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজ্জায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি আহত হয়েছেন। একই সময়ে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটোর










