spot_img

শিক্ষার্থীরা যেন টিকটক, লাইকির ফাঁদে পা দিয়ে পাচারের শিকার না হয়: রাষ্ট্রপতি

কোমলমতি শিক্ষার্থীরা যাতে কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ।

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সতর্ক থাকতে হবে যাতে কোমলমতি শিক্ষার্থীরা টিকটক, লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে মানবপাচারের শিকারে পরিণত না হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) ‘জাতীয় মানবাধিকার কমিশন’ আয়োজিত ‘মানবাধিকার দিবস- ২০২১’ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-অডিটোরিয়ামে এক আলোচনায় বঙ্গভবন থেকে পূর্বে ধারণকৃত রাষ্ট্রপতির বক্তৃতা সম্প্রচার করা হয়।

আবদুল হামিদ বলেন, মানবপাচার ও মাদকের ভয়াবহতা সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে এ সব থেকে দূরে রাখতে হবে।

এ সময় তিনি সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকলকে এগিয়ে আসার ও আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, মাদক, মানবপাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরো ব্যাপক জনসচেতনতা দরকার। সচেতনতা, দৃঢ় পারিবারিক বন্ধন, সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কঠোর নজরদারি এই অপরাধ প্রবণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ