spot_img

নিরাপদ সড়ক আন্দোলনে উসকানির অভিযোগ; গ্রেফতার ৫

সম্প্রতি রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপচেষ্টা চালিয়েছে তারা। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গণি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল্লাহ আল মাহমুদ (২৯), ওয়ায়েজ কুরুনী (২৭), তাওহীদুল ইসলাম (২৬), গাজী সাখাওয়াত (২৯) ও হাবিবুর রহমান (৩০)। তাদের গ্রেফতারের সময় ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও বিভিন্ন দেশবিরোধী, নাশকতা ও উসকানিমূলক লিফলেটও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ