spot_img
spot_img

অপহৃত ৪ স্কুলছাত্র রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

কক্সবাজারের রামু থেকে তিনদিন আগে অপহৃত চার স্কুলছাত্রকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার স্কুলছাত্ররা হলো-রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মাঙ্গালা পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মিজানুর রহমান নয়ন (১৪), আব্দুস, ফরিদুল আলমের ছেলে মিজানুর রহমান (১৪) ও সালামের ছেলে জাহেদুল ইসলাম (১৫)।

তাদের মধ্যে জাহেদুল ইসলাম সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বাকিরা অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ