spot_img

আকুতি না করে সরকারকে ধাক্কা দিতে হবে: গয়েশ্বর

আকুতি না করে সরকারকে ধাক্কা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর একটি মাত্র বাধা শেখ হাসিনা। তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এই প্র্রলাপ এই বিলাপ করে লাভ নাই। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। খালেদা জিয়ার মুক্তির জন্য আকুতি না করে আমরা যদি সরকারকে ধাক্কা দিই, তখন হয়ত বেসামাল হয়ে বলতে পারে- না না না ভাই, মাফ করো, ছাইড়া দিলাম, ম্যাডাম যাক। আমার দৃষ্টিভঙ্গিতে আমার রাজনৈতিক অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে তাই।’

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভা হয়।

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ওলামা দলের আহবায়ক শাহ নেসারুল হক বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ