spot_img
spot_img

চট্টগ্রাম জিরি মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

ইনসাফ | মাহবুবুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী ধর্মীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার দুইদিন ব্যাপী ১১৫ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা মুহাম্মাদ খোবাইব বিন তৈয়্যব।

বৃহস্পতিবার(০৯ডিসেম্বর)বাদ জুহর থেকে জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ এর সঞ্চালনায় প্রথম দিবসের কার্যক্রম শুরু হয়ে শুক্রবার (১০ডিসেম্বর)রাত আটটায় দ্বিতীয় দিবসের কার্যক্রম সমাপ্ত হয়েছে।

বার্ষিক সভায় বয়ান করেন চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী,হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া,পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল হালীম বুখারী,ফেনী ওলামাবাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদীব,হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ, নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুর রহমান কাসেমী,ডক্টর আ ফ ম খালিদ হোসাইন,মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা আজিজুল হক মাদানী, মুফতী নজরুল ইসলাম কাসেমী,মাওলানা শায়খ আহমদ উল্লাহ,মাওলানা আবুল কাশেম, মাওলানা খোরশেদ আলম কাসেমী,মুফতী নাছির বিন আজগর রাজশাহী, মাওলানা শেহাব উদ্দিন নাটোর,মুফতী শোয়াইব,মাওলানা আখতার হোসাইন,মুফতী কাউছার হামীদ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগন।

সভায় বক্তাগন বলেন,ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে।আল্লাহদ্রোহী শক্তিগুলো ইসলামের নাম-নিশানা মুছে দিতে নতুন নতুন কৌশল আবিষ্কার করছে। ইসলামের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্রের মোকাবিলায় ইসলামের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জামেয়ার মুহতামিম মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়্যব দেশবাসী ও তৌহিদী জনতাকে মোবারকবাদ জানান ও আগামী বছর(২০২২) ৮ ও ৯ ডিসেম্বর বার্ষিক সভার তারিখ ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ