তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগকারী ডা. মুরাদ হাসান এখন কানাডায়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
জানা গেছে, তিনি বাংলাদেশ সময় শুক্ররাত রাতে কানাডার টরন্টো পৌঁছেছেন।
দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিককে এ খবর নিশ্চিত করেছেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ।
তিনি জানান, টরন্টো নামলেও সেখানে অবস্থান করেননি মুরাদ হাসান। তিনি টরন্টো থেকে মন্ট্রিয়লে তার আত্মীয়ের বাসায় যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।










