spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ২৬৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ১৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৭৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ