spot_img

সরকারের একগুয়েমী মনোনভাবের কারণে বিদেশীরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, সরকারের একগুয়েমী মনোনভাবের কারণে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশীরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। যা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য চরম হুমকি।

তিনি বলেন, সরকার পাতানোর নির্বাচনের ম্যাধমে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ফলে দেশ ভয়াবহ অর্থনৈতিক হুমকিতে পরতে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সর্বোচ্চ পরিষদ কেন্দ্রীয় মজলিশে শূরা অধিবেশন সভাপতির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমীর মাওলানা আব্দুল আওয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, আধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদসহ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মজলিশে শূরার অধিবেশনে নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে জাতিকে মেধাশূণ্য করার চক্রান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নতুন শিক্ষা কারিকুলামের বই বিতরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পীর সাহেব বলেন, নতুন কারিকুলামের বই কোন ছাত্র-ছাত্রী বই পড়বে না। তিনি বিতর্কিত বই বাতিল করে দেশের বিরানব্বই ভাগ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী প্রণয়নের দাবি জানানো হয়।

শুরা অধিবেশনে সরকারের একতরফা নির্বাচনের আয়োজনে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিরোধী দলবিহীন পাতানোর নির্বাচন দেশকে ভয়াবহ সঙ্কটে নিপতিত করবে। সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর প্রচন্ড বিরোধীতা উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে এটা দেশবাসী মানবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ