আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা সোমবার জেনেভায় মিলিত হয়ে ইউক্রেন সীমান্ত বরাবর রাশিয়ার বিশাল সেনা সমাবেশ এবং পশ্চিমের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে রাশিয়ার দাবি নিয়ে আলোচনা শুরু করেছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় এই আলোচনা শুরু হয় বলে নিশ্চিত করেছেন আমেরিকার পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র।
তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা শুধুমাত্র ইউক্রেন নয়, তারা ন্যাটো জোট ও ইউরোপজুড়ে অন্যা মিত্রদের সাথে শলা-পরামর্শের ভিত্তিতে কাজ করছেন।
এক বিবৃতিতে মুখপাত্র বলেন, আমেরিকা ইউক্রেনসহ আমাদের ইউরোপীয় মিত্র ও অংশীদারদের সাথে নিরাপত্তার ব্যাপারে ‘তুমি ছাড়া তোমার সম্পর্কে কিছু নয়’ এই নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি স্তরে আমরা আমাদের মিত্র ও অংশীদারদের সাথে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিন ও সপ্তাহগুলোতেও একই ব্যবস্থা নেবো।
জেনেভা আলোচনার পর রাশিয়া বুধবার ব্রাসেলসে নেটো জোট ও বৃহস্পতিবার জেনিভায় ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার ( ওএসসিই) সাথেও আলোচনা করার কথা রয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা










