রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ইভিএম নিয়ে উদ্বিগ্ন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বিলম্বিত হওয়ার বিষয়টি কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে। আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব তার চেষ্টা করা হবে।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ হয়। সেখানে ইভিএমের ভোট বিকেল সাড়ে চারটায় শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় রাত আটটায়। যার ফলে এ নিয়ে সাংবাদিক এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট মিলছিল না। কেন ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এরআগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমরা কেন সভাটি আহ্বান করেছিলাম। সম্প্রতি রংপুর সিটি করপোরেশনে যে নির্বাচন হয়েছে, তা সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু কিছু সংকটের কথা বলা হয়েছে। কিছু অভিযোগ আমরা তখনই পাচ্ছিলাম মিডিয়ার সুবাদে। যেমন, ভোট স্লো হচ্ছে বলে একটা বড় ধরনের অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট মিলছিল না। কেন ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এরআগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এই বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়াকর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেন, তাদের একটা সভায় ডেকে ফিডব্যাক নেব।

সিইসি বলেন, আমরা যদি সরাসরি আপনাদের কাছ থেকে শুনতে না পাই, তাহলে যে সংকটটা হলো এটার কারণটা কিছুকিছু পেয়েছি, পুরোটা আমরা এখনো পাইনি। এগুলো পর্যালোচনা করে চেষ্টা করবো সংকটগুলো ওভারকাম করার। অন্যান্য নির্বাচনে কিন্তু আমরা এই সমস্যাগুলো পাইনি। আমাদের মিডিয়া কর্মীরা কিছু কিছু বলেছেন, সেগুলো যৌক্তিক বলে মনে হয়েছে। ফিডব্যাক নেওয়ার দরকার ছিল, আমরা তা নিয়েছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ