spot_img
spot_img

সমালোচকরাই আগে টিকা নিচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনাকারীরা আগে টিকা নিচ্ছেন বলে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা করোনা টিকা নিয়ে নানান জায়গায় নানা রকম কথা বলেছেন তারাই এখন আগে টিকা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কৈশোর স্বাস্থ্য এবং সুস্থতা বিষয়ক এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কিশোরদের স্বাস্থ্য প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা কি করছে, কোথায় যাচ্ছে- এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। আমাদের ছেলে-মেয়েরা এখন মোবাইলে গেম খেলে। কিন্তু তারা মাঠে যায় না। মাঠের আলো-বাতাস তাদের গায়ে লাগে না। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অভিভাবকদের সেটাও খেয়াল রাখতে হবে। যারা বই পড়ে না, তাদের প্রচুর বই পড়ার মানসিকতা তৈরি করতে হবে।

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলিনুর, নিপোর্ট-এর ডিরেক্টর জেনারেল সুশান্ত কুমার সাহাসহ আর অনেকেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ