spot_img

আ’লীগ সরকার আবারও জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে চায়। এজন্য তারা সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় রেখে নিজেদের ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে চায় আওয়ামী লীগ।

ফখরুল আরও বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা দায়ের করছে। এরপর তাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করে রাখছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ