ইরানে শয়তানী ঐশ্বর্য ও প্রাচুর্যের প্রতীক বা’ল মুর্তি পুড়িয়ে ইসরাইল বিরোধী প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মুসলিম মিররের ইন্সটা একাউন্টে ভাইরাল ভিডিওটির একটি ক্লিপ শেয়ার করা হয়।
ক্যাপশনে লেখা হয়, ইরানে বিক্ষোভকারীদের প্রাচীন কেন’আনী দেবতা বা শয়তানী ঐশ্বর্য ও প্রাচুর্যের প্রতীক বা’ল মুর্তিতে আগুন দিতে দেখা গিয়েছে। বিক্ষোভকারীরা তারা খচিত ইসরাইলী পতাকা পুড়িয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছে।
এছাড়া ভিডিওতে, বিক্ষোভকারীদের ‘ইসরাইলের মৃত্যু হোক’ ও ‘আমেরিকার মৃত্যু হোক’ মর্মে স্লোগান দিতে দেখা গিয়েছে।
আগুন দেওয়ার সময় বা’ল মুর্তির সামনে ইসরাইলের পতাকা মোড়ানো একটি প্রতিকী কফিন ও মুর্তির আসনের আশপাশে পোস্টার জাতীয় ইসরাইল ও আমেরিকার পতাকা লাগানো থাকতেও দেখা গিয়েছে। যেখানে ইসরাইল-আমেরিকার ধ্বংস কামনা সম্বলিত কিছু বাক্য লেখা ছিলো।











