spot_img

সেলিমা রহমান করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার রাতে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলে সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ