spot_img
spot_img

বিশ্বে করোনায় ৬৬২১ জনের মৃত্যু; ১৭ লাখ ৯০ হাজারের বেশি শনাক্ত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ছয় হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৫০ হাজার ৫৬০ জনে।

শুক্রবার (১১ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হিসেব নতুনকরে শনাক্ত হয়েছে ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৪৩০ জনে।

এছাড়া একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ২৫ হাজার ৮৯৫ জন। ফলে করোনা শুরু থেকে মোট সেরে উঠেছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৩৩ হাজার ৪৮৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ