শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

সম্প্রতি একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সিস্টেমের কিছু অংশ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্র এ দাবি করেছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, আন্তঃমহাদেশীয় ওই ক্ষেপণাস্ত্র ন্যূনতম সাড়ে ৫ হাজার কিলোমিটার (৩৪১৭ মাইল) পরিসীমাসহ অর্থাৎ যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এছাড়া এতে পারমাণবিক অস্ত্র বহনের অপশনও রয়েছে।

যুক্তরাষ্ট্র এই ধরনের অস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধি’ বলেও দাবি করেছে।

যদিও পিয়ংইয়ং দাবি করছে, গত ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং একটি পুনরুদ্ধার স্যাটেলাইট নির্মাণের উদ্দেশেই তা নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন বলছে যে, সম্ভাব্য পুরো মাত্রায় আইসিবিএম টেস্টের আগে নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রগুলো ছিল মূলত পরীক্ষামূলক উৎক্ষেপণ।

এদিকে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেন, উত্তর কোরিয়ার চালানো দু’টি পরীক্ষা ‘নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img