spot_img
spot_img

ইউক্রেনের সঙ্গে সংলাপে অগ্রগতি হয়েছে: পুতিন

রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ শুক্রবার (১১ মার্চ) মস্কোতে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

পুতিন বলেন, সেখানে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে, যেমনটা আমাদের পক্ষের আলোচকরা আমাকে অবহিত করেছেন।

ইউক্রেন-বেলারুশ সীমান্তে দুই পক্ষের আলোচনাকারী দলের মধ্যে তিন দফা আলোচনা হয়েছে। এরপর বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে আলোচনার জন্য মিলিত হন। সর্বশেষ এ আলোচনায় বিশেষ কোনো অগ্রগতি হয়নি বলেই জানা গিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ